জিদান এবার বিচারক

প্রকাশিত: ৬:৩৮ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৬

জিদান এবার বিচারক

Manual7 Ad Code

download (1)স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের প্রাক্তন তারকা খেলোয়াড় জিনেদিন জিদান। বর্তমানে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন মৌসুম শুরু হওয়ার আগে রিয়ালের তেমন কোনো খেলা নেই। তার উপর বর্তমানে চলছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা।

Manual1 Ad Code

জিদানের দেশ ফ্রান্সে বসেছে ইউরোর আসর। তাই তিনিও পেয়েছেন একটি দায়িত্ব। আর সেটি হচ্ছে ইউরো ২০১৬ এর সেরা মুহূর্ত তথা ‘মোমেন্টস অব এক্সিলেন্স’ নির্বাচন করা। বিখ্যাত স্পোর্টস কোম্পানি অ্যাডিডাস তাকে বিচারকের দায়িত্ব দিয়েছে।

ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো চালু করা এই পুরস্কার পাওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন ওয়েলসের তারকা খেলোয়াড় গ্যারেথ বেল ও জার্মানির ম্যানুয়েল ন্যুয়র। বেল গ্রুপপর্বে অসাধারণ পারফরম্যান্স করেছেন। ৩০ গজ দূর থেকে ফ্রি কিক নিয়ে গোল করেছেন। সেটি রয়েছে মোমেন্টস অব এক্সিলেন্সের তালিকায়। অন্যদিকে ন্যুয়র ইউক্রেনের বিপক্ষে অসাধারণ একটি সেভ করেন। সেটিও রয়েছে ওই তালিকায়।

Manual8 Ad Code

তবে নকআউট পর্ব থেকে কেউ যদি এই পুরস্কারের তালিকায় স্থান পেতে চায় তাহলে অবশ্যই অসাধারণ পারফরম্যান্স করে জিদানকে মুগ্ধ করতে হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code