সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ২৩, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে নগরীর জিন্দাবাজার থেকে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমদের বিলাসবহুল একটি গাড়ি আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
মঙ্গলবার (২৩ মে) সকালে গাড়িাটি জব্দ করা হয়। দিলদার আহমদ রাজধানীতে বনানীতে ধর্ষণের দায়ে কারাবন্দি শাফাত আহমদের বাবা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক প্রভাত রঞ্জন সিংহ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটি গাড়ি জব্দ করেছি। গাড়ির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, আটককৃত গাড়িটি সিলেট শুল্ক গোয়েন্দা অফিসে রয়েছে।
গাড়িটি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমদের বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান।
তিনি জানান, অস্বচ্ছ অর্থের উৎসের সন্ধান করতে গিয়ে প্রথমে শুল্ক ফাঁকি ধরা পড়ে। এরপর দেখা যায় গাড়িটির ম্যানুফ্যাকচার ২০১১ সালের কিন্তু ২০০২ সালের দেখিয়ে রেজিস্ট্রেশন করা। তাই গাড়িটি জব্দ করা হয়েছে।
সূত্র জানায়, গাড়িটি সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। ওই বাড়ি দিলদার আহমদের মামার বাড়ি বলেও জানিয়েছে সূত্র। মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িটির মূল্য প্রায় দেড় কোটি টাকা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি