জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারক পরিবর্তনের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারক পরিবর্তনের নির্দেশ হাইকোর্টের

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারক পরিবর্তনের এবং মামলাটি আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলাটি ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে স্থানান্তর করতে বলা হয়েছে।

Manual8 Ad Code

বুধবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি খালেদা জিয়ার অনাস্থার আবেদন গ্রহণ করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও জাকির হোসেন ভূঁইয়া। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

Manual8 Ad Code

খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান, বিচারক আবু আহমেদ জমাদার আইনবহির্ভূতভাবে মামলাটি পরিচালনা করছিলেন। এ জন্য তাঁর ওপর অনাস্থার আবেদন জানানো হয়েছিল। আদালত তা আমলে নিয়ে মামলা স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।

মামলাটি কী পর্যায়ে রয়েছে, শুনানি কীভাবে শুরু হবে—সেসব বিষয়ে জাকির হোসেন সাংবাদিকদের বলেন, মামলাটি পুনঃসাক্ষ্য গ্রহণ ও আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে রয়েছে। সেখান থেকেই মামলার কার্যক্রম আবার শুরু হবে।

গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন অনাস্থার আবেদন করেন।

Manual4 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুদক।

Manual7 Ad Code

মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code