সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৬
তথ্য ও প্রযুক্তি ডেস্ক : ফেসবুকের সুইসাইড প্রিভেনশন টুলফেসবুক শুধু যোগাযোগের জন্য কিংবা দুর্যোগ-দুর্ঘটনায় পরস্পরের খোঁজখবর নেয়ার জন্য সেবা দিচ্ছে না, বরং জীবন বাঁচানোর সেবাও তৈরি করেছে।
বিশ্বজুড়ে আত্মঘাতী হওয়ার প্রবণতা ঠেকাতে ফেসবুক তাদের আত্মহত্যা প্রতিরোধী সেবা (সুইসাইড প্রিভেনশন টুল) হালনাগাদ করেছে। এই সেবা এখন সব ফেসবুক ব্যবহারকারীর জন্যই উন্মুক্ত করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, টুল বা সফটওয়্যারটি তৈরি করতে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে- এমন বেশ কয়েকটি সংস্থায় সাহায্য নেয়া হয়েছে। এছাড়া আত্মঘাতী হওয়ার পথ থেকে ফিরে আসা মানুষের অভিজ্ঞতার সাহায্য নেয়া হয়েছে। সেভ ডট ওআরজি, ফোরফ্রন্ট ও লাইফলাইনের মতো সংস্থার সাহায্য নিয়ে এটি প্রথমে যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছিল।
ফেসবুকের গবেষণার সঙ্গে যুক্ত গবেষক অ্যান্টিগোন ডেভিস বলেন, ‘বিশ্বজুড়ে নিজের জন্য আঘাত ডেকে আনা ব্যক্তিদের সাহায্যার্থে আমাদের যে সুবিধা আছে, তা হালনাগাদ করা হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারকে সমর্থন দিয়ে যাব।’
ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, তাদের যে টিম আছে, তা ২৪ ঘণ্টা সেবা দিতে তৈরি। এ সেবার মাধ্যমে যে তথ্য আসে, তা ওই টিম পর্যবেক্ষণ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। কাছের বন্ধুকে জানানোসহ জটিল মানসিক সমস্যা থেকে উত্তরণের জন্য এ টুল সাহায্য করতে পারে।
সুইসাইড প্রিভেনশন টিমের সদস্যরা রীতিমতো জটিল সমস্যা নিয়ে কাজ করেন। যারা নিজেদের ক্ষতি করেন, নিজেদের আঘাত দেন, তাদের সুপরামর্শ দিয়ে সাহায্য ও যন্ত্রণা থেকে মুক্তি পেতে সাহায্য করে ফেসবুক।
ফেসবুকের কর্তৃপক্ষের ভাষ্য, তাদের কাজ মানুষকে নিরাপদভাবে বেঁচে থাকতে সাহায্য করা। যারা মানসিকভাবে বিপর্যস্ত তাদের পাশে দাঁড়ানো।
ফেসবুক কর্তৃপক্ষের পরামর্শ হচ্ছে যেকোনো রকম আত্মহত্যা সংক্রান্ত সমস্যা হলেই যেন এই টুলসের সাহায্য নেয়া হয়। সূত্র: আইএএনএস
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি