জুলাই সনদ বাস্তবায়নে টালবাহনা করেছে সরকার: হাবিবুর রহমান

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহনা করেছে সরকার: হাবিবুর রহমান

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বর্তমান সরকারকে আমরা প্রতিটি ভাল কাজে সহযোগীতার আশ্বাস প্রদান করা সত্বেও জুলাই সনদ বাস্তবায়নে সরকার টালবাহনা শুরু করেছে।

 

তিনি বলেন, অবিলম্বে জুলাই সনদের আলোকে জাতীয় সংসদে সংস্কার অধিবেশন ডাকাসহ এর আলোকে সব ধরণের কার্যকর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে গ্রহণ না করা হলে জামায়াতে ইসলামী দেশ প্রেমিক জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

Manual6 Ad Code

 

সোমবার (২৩ মার্চ) বিকাল ৪টায় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঈদপুর্ণমিলনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

 

তিনি বলেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। দেশের মানুষ জামায়াতে ইসলাম সহ ১১ দলীয় ঐক্যজোটকে ভোট দিয়েছে। নির্বাচনের ফলাফলে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে যা সাবেক উপদেষ্টা রেজওয়ানা স্বীকার করেছেন এবং বিভিন্ন মহল থেকে তা জোরে-সুরে উচ্চারিত হচ্ছে। জুলাই চেতনার মাধ্যমে জামায়াতে ইসলামীর নাম বাংলাদেশের ঘরে ঘরে পৌছে গেছে এবং অচিরেই এদেশে ইসলামী আন্দোলনের সরকার প্রতিষ্ঠিত হবে।

 

Manual2 Ad Code

তিনি আরও বলেন ইসলামী আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও দেশ প্রেমিক নেতৃত্ব প্রতিষ্টা করা। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঠে ময়দানে আরো সক্রিয় এবং তৃর্ণমূল পর্যায়ে দলের প্রতিটি শাখাকে ঢেলে সাজানো সহ আগামী স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এখন থেকে নেওয়ার আহবান জানান তিনি।

 

পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা তাজ উদ্দিন এবং পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা ইকবাল হোসাইনের যৌথ পরিচালনায় ঈদ পুর্ণমিলনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জয়নাল আবেদীন, জেলা উত্তরের নায়েবে আমির মাওলানা ফয়জুল্লাহ বাহার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাসুক আহমদ, শাহাপরাণ থানা জামায়াতে ইসলামের আমির শামীম আহমদ, জেলা ছাত্র শিবিরের পূর্ব শাখার সভাপতি আবু আয়ুম মঞ্জু।

Manual7 Ad Code

 

বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা শরীফ আহমদ, মাওলানা ফয়ছল আহমদ, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা ছয়ফুল আলম, মাওলানা বিলাল আহমদ, জামায়াত নেতা একেএম ওলিউল্লাহ, আব্দুল রহিম, মাওলানা মখতার আহমদ, মাওলানা ওমর ফারুক।

 

(সুরমামেইল/এমআর)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code