জুড়ীতে আকস্মিক বজ্রপাতে ১৪ গরু-মহিষের মৃত্যু

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৬

জুড়ীতে আকস্মিক বজ্রপাতে ১৪ গরু-মহিষের মৃত্যু

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে আকস্মিক বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষ মারা গেছে। বুধবার (৩ জুন) ওই দুই গ্রামে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় বজ্রাঘাতে কুচাই চা বাগান এলাকার ১৩টি গরু এবং পাথরটিলা গ্রামের একটি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। এতে চা শ্রমিক পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

 

নিহত গরুর মালিকরা হলেন- কুচাই চা বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।

 

খেটে খাওয়া এসব চা শ্রমিক পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল গবাদিপশু। হঠাৎ এ ক্ষতিতে তারা চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

 

ঘটনার খবর পেয়ে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।

 

এদিকে, ঘটনাটি জানার পর স্থানীয়রা মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুকে জানান। তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

Manual3 Ad Code

 

সংসদ সদস্য জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ক্ষয়ক্ষতি পূরণে সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

 

স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। তাই দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ জরুরি।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমবিএন)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code