সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিরাজগঞ্জ শহরে জেএমবির সন্দেহভাজন চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। ওই সময় হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি ওহেদুজ্জামান বলেন, গোপন সংবাদ পেয়ে রবিবার ভোররাতে শহরের মাছুমপুর মহল্লার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের নাদিয়া তাবাসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুরের ক্ষুদ্র ফুলকট গ্রামের হাবিবা আক্তার রুমা (২২), পরানবাড়িয়া গ্রামের রুমানা আক্তার রুমা (২১) ও গাইবান্দার গোবিন্দগঞ্জের পোচাদহ গ্রামের রুমা খাতুন (১৯)।
ওসি ওহেদুজ্জামান জানান, ভোররাত সোয়া ৩টার দিকে মৃত হুকুম আলীর ভাড়াবাড়ি থেকে এ চার নারী জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। তাদের হেফাজত থেকে ছয়টি হাতবোমা, গ্রেনেডের চারটি খোলক, ৯টি জিহাদি বই, ডেটোনেটর, সুইচসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকদের সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি