জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন নাসির খান

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২

জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন নাসির খান

Manual3 Ad Code

সিলেট :
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন খান।

 

রোববার (২০ নভেম্বর) সকালে সিলেট জেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহন শেষে জেলা পরিষদে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধেয় জানান।

 

Manual5 Ad Code

এ সময় তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের মাধ্যমে সিলেটের সামাজিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্ঠা চালাবো।

Manual1 Ad Code

জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন নাসির খান

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন, সম্পাদক এড. রঞ্জিত সরকার, মহানহর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাস উদ্দিন, আইন সম্পাদক এড আজমল আলী, কৃষি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, ধর্ম বিষয়ক সম্পাদক হাজি রইছ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম শামসুননহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দি মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ শাহিন, উপ দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, মহানগর আওয়ামী উপ প্রচার সম্পাদক শুয়েব আহমদ, উপ প্রচার সম্পাদক মতিউর রহমান, সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, আব্দাল মিয়া, শাহিদুর রহমান শাহিন, মো : আব্দুল বারী, আবু হানিফ মোহাম্মদ ফিরোজ আলী, আমাতুজ জোহরা রওশন জেবিন, মোঃ জাকির হোসেন, এড. মনসুর রশিদ, জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি এড. সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, জেলা তাতীলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, মৎসজীবী লীগের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস।

 

এছাড়াও জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও সিলেট জেলার  বিভিন্ন উপজেলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দও উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

 

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দকালে চেয়ারম্যান পদে অন্য কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সিলেট জেলা প্রশাসক ও সিলেট জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর আিন অনুযায়ী  রিটার্নিং কর্মকর্তা মো. মজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে নির্বাচিত ঘোষণা করেন।

 

গত ১৪ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করান।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code