জেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম-সাধারণ সম্পাদক নবেল বিজয়ী

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

জেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম-সাধারণ সম্পাদক নবেল বিজয়ী

Manual7 Ad Code

58847

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনে আজিজ আহমদ সেলিম সভাপতি (পুননির্বাচিত) ও শাহ দিদার আলম নবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Manual2 Ad Code

শুক্রবার রাত ৯টার দিকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। আজিজ আহমদ সেলিম পেয়েছেন ৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত শাহ ফরিদীর প্রাপ্ত ভোট ২৮টি। শাহ দিদার আলম নবেল পেয়েছেন ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়সাল আহমদ বাবলু ভোট পেয়েছেন ৩১টি। শাহ দিদার আলম নবেল সর্বোচ্চ ভোট পেয়েছেন।

এছাড়া প্রথম সহ সভাপতি পদে ওয়েছ খছরু ৪০ ভোট, দ্বিতীয় সহ সভাপতি পদে মঈন উদ্দিন ২৮ ভোট,  সহ সাধারণ সম্পাদক পদে এস সুটন সিংহ ৪৩ ভোট, কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান মনির ৪৮ ভোট, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ফয়সল আহমদ মুন্না ৪৯ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সৈয়দ রাসেল ৫০ ভোট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এম এ মালেক ৪৪ ভোট, পাঠাগার সম্পাদক পদে কাইয়ুম উল্লাস ৩৮ ভোট ও দফতর সম্পাদক পদে মিসবাহ উদ্দীন আহমদ ৪৮ ভোট এবং নির্বাহী সদস্য পদে তুহিনুল হক তুহিন ৪৯ ভোট, ইমরান আহমদ ৪৫ ভোট, রজত চক্রবর্তী ৩৩ ভোট ও নূরুল হক শিপু ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code