সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জিল্লুর রহমান দিলুর নামে এক বারকি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার শ্রীপুর পাথর কুয়ারী সংলগ্ন নদীতে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত জিল্লুর রহমান (৩০) দিলু জৈন্তাপুর উপজেলার রুপচ্যাং এলাকার বাসিন্দা।
জানা যায়, গত ২৫ এপ্রিল রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় সীমান্তবর্তী ১২৮০ নম্বর পিলারের কাছে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। নৌকায় থাকা দুই শ্রমিকের মধ্যে জিল্লুর রহমান দিলু নিখোঁজ হন এবং তার সহকর্মী রুবেল সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে যান।
সোমবার তাঁর ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের বড় ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি মামলা) দায়ের করা হয়েছে।
(সুরমামেইল/জেআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি