জৈন্তাপুরে বজ্রপাতে ২ স্কুল ছাত্রী নিহত, বানিয়াচংএ যুবক

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৬

জৈন্তাপুরে বজ্রপাতে ২ স্কুল ছাত্রী নিহত, বানিয়াচংএ যুবক

Manual2 Ad Code

images (1)
সুরমা মেইল নিউজ : সিলেটের জৈন্তাপুর স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বজ্রপাতের আঘাতে লক্ষ্মীপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন আহত হয়েছে আরো এক শিক্ষার্থী। সোমবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপ্রসাদ গ্রামের পতন মালাকারের মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী ডলি মালাকার (১০)। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় একই গ্রামের আব্দুর রহমানের মেয়ে ২য় শ্রেণীর ছাত্রী ইশিতা রহমান তারিন (৭) এবং ঐ গ্রামের রানা মালাকারের মেয়ে ৩য় শ্রেণীর ছাত্রী লিপি মালাকারকে আশঙ্খাজনক অবস্তায় ভর্তি করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

Manual7 Ad Code

এদিকে হবিগঞ্জের বানিয়াচংএ কামালখানী গ্রামের এক যুবক বজ্রপাতে আঘাতে নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৩ টায় বজ্রপাতে মারা যান। নিহত মোঃ জুয়েল মিয়া (২০) উপজেলার কামালখানী গ্রামের মোঃ মগা মিয়ার পুত্র।

Manual4 Ad Code

তাকে উদ্ধার করে বানিয়াচং সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code