জৈন্তাপুরে বাসার ভেতর ছিলেন ভারত ফেরত ১৩ নারী-পুরুষ, দালালসহ আটক ১৪

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

জৈন্তাপুরে বাসার ভেতর ছিলেন ভারত ফেরত ১৩ নারী-পুরুষ, দালালসহ আটক ১৪

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে একটি বাসা থেকে ভারত ফেরত তেরোজন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় স্থানীয় এক দালালকেও আটক করা হয়েছে।

 

রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের উজানী নগর গ্রামের আব্দুল করিমের বাড়ি থেকে তাদেরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশের সোপর্দ করা হয়।

Manual2 Ad Code

 

আটক হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ক্ষেত্রপাশা গ্রামের আলকাছ মিয়ার ছেলে মো. তানজিম উদ্দিন (২৮), পিরোজপুর জেলার জিয়ানগর থানার বালিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. হাফিজুর রহমান (৩৯), খুলনা জেলার ৫নং মাছঘাট সদর গ্রামের নজরুল শেখের ছেলে মো. হাসান (২৬), একই এলাকার কামাল শেখের স্ত্রী নুরজাহান খাতুন (৩৫), মেহেদী হাসানের স্ত্রী এশা আক্তার (২৫), ৫নং মাছঘাট গ্রামের মো. হাসানের স্ত্রী সুমি খাতুন (২২), একই এলাকার নওসুফ গাজীর স্ত্রী সোনিয়া বেগম (৩০), মো. হাসানের ছেলে শিশু সন্তান হামজা শেখ, রাজধানী ঢাকার ডেমরা থানার সারুলিয়া গ্রামের নবীন খানের স্ত্রী আমেনা আক্তার পলি (৩৩), সাতক্ষীরা জেলার জুলীন পাড়া গ্রামের রোকনুজ্জামানের মেয়ে নাসরিন আক্তার (২৩), একই জেলার সুলতানপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে সিমরান সুলতানা (২৫) নেয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সাখাওয়াত উল্লাহর স্ত্রী রুমি আক্তার (৩৫), যশোর জেলার বাঘারপাড়া থানার বন্ধ ভিলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সবুরুন নেছা (৪৫)।

 

এসময় জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর গ্রামের সাহেব মিয়ার ছেলে মো. হানিফ মিয়াকেও (৩৫) আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ রয়েছে।

Manual3 Ad Code

 

পুলিশ জানায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নিজপাট ইউনিয়নের উজানী নগর গ্রামের আব্দুল করিমের তিনতলা বাড়ি থেকে স্থানীয় লোকজন ১৪ জনকে আটক করে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

 

তিনি বলেন, ভারত ফেরত ১৩ জন নারী পুরুষকে একটি বাড়ি থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল (সোমবার) তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

তিনি জানান, আটকদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তারা অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরে জৈন্তাপুরের একটি বাড়িতে অবস্থান করছিলেন। যার মাধ্যমে দেশে ফিরেছেন সেই দালালকেও আটক করা হয়েছে।

 

(সুরমামেইল/এসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code