জৈন্তাপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ বদরুজ্জামান সেলিম

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

জৈন্তাপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ বদরুজ্জামান সেলিম

Manual4 Ad Code

সিলেট :
সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণের জন্য ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তির সনদ। এটি কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করার রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, ভোটাধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা নিয়ে জনগণের দোরগোড়ায় এই কর্মসূচি পৌঁছে দিতে হবে।

Manual1 Ad Code

 

তিনি আরও বলেন, জনগণই এ দেশের মালিক, তাই জনগণকে সঙ্গে নিয়েই একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে প্রদান অতিথির বক্তব্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কথাগুলো বলেন।

Manual2 Ad Code

 

এসময় জেলা বিএনপির উপদেষ্টা এবিএম জাকারিয়া, যুবদলের সিনিয়র সহসভাপতি আলমগীর বখত শুয়েব, উপজেলা বিএনপির সহসভাপতি সোহেল আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক শামসুজ্জামান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন তারামিয়া, উপজেলা মুক্তিযুদ্ধা দলের সহসভাপতি মাহমুদ হোসেন, মহানগর যুবদলের সহ গন শিক্ষা বিষয়ক সম্পাদক অঞ্জল দাস, মহানগর কৃষক দলের সহসভাপতি মাহমুদ হোসেন রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নাছির উদ্দীন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান আহমদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমদ আলী, যুবদল নেতা ফরহাদুজ্জামান ফাহাদ, মঈনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান ছাব্বির, সাধারণ সম্পাদক রাজন আহমদ রিমন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক রায়হানুল বারী জিসান, ছাত্রদল নেতা ফারুক আহমদ, মোহাম্মদ কিবরিয়া, নোমান আহমদ, সালমান আহমদ, ইকরাম আহমদ, আকিব, সিরাজুল বারী নিশান, আশরাফুল ইসলাম, রাফি আহমদ, মিনহাজ পাবেল, লায়েক আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

 

এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/বিজ্ঞপ্তি/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code