সিলেট ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মে ৮, ২০১৭
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার দাদন (সুদ) ব্যবসায়ী কুতুব আলীর বিরুদ্ধে নির্যাতীতরা দূর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট ও ঢাকায় অভিযোগ করেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান।
অভিযোগ ও এলাকাবাসী জানা যায়, উপজেলার দরবস্ত ইউনিয়নের ডাইয়া গ্রামের দাদন (সুদ) ব্যবসায়ী মৃত ইসরাক আলীর ছেলে কুতুব আলী দীর্ঘ ২যুগের অধিক সময় হতে এলাকায় সুদ ব্যবসা চালিয়ে আসছেন। অসহায় মানুষের দূর্বলতাকে কাজে লাগিয়ে তিনি এব ব্যবসা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। নানান ফাঁদে ফেলে টাকা পয়সা জমি জামা হাতিয়ে নেওয়া এই সুদ ব্যবসায়ীর ধর্ম। তার কাছে নিঃস্ব হয়ে কয়েকটি পরিবার বাড়ী ছাড়া রয়েছেন। এলাকায় জনপ্রিয় ব্যাংক হিসাবে নাম ডাক রয়েছে কুতুব আলী ব্যাংক। কতিথ রয়েছে কুতুব আলীর হিসাব দিতে নাকি দরবস্তের পূবালী ব্যাংকের এক সপ্তাহ সময় লাগে। এছাড়া পূবালী ব্যাংক দরবস্ত শাখা ব্যবস্থাপকরা কাস্টামারদের চাহিত টাকা অনেক সময় পরিশোধ করতে হলে কুতুব আলীর নিকট যেতে হয় এমনটাই জানিয়েছে এলাকাবাসী।
অভিযোগে আরো বলা হয়েছে, তার গৃহে ও দোকানে নগদ কোটি টাকার উপরে সর্বক্ষণ মজুত থাকে। যে কোন মুহুর্তে সে যে কোন পরিমান টাকা সুদ দিতে পারে দাদন। উপজেলা জুড়ে তার একটি নেটওয়ার্ক বাহিনী রয়েছে এবং সখ্যতা রয়েছে প্রভাবশালীদের সাথেও। অবশেষে নির্যাতনে শিকার হয়ে দূর্নীতি দমন কমিশন ঢাকা এবং সিলেট অফিসে গত ১৫ মার্চ ২০১৭ইং তারিখে দরবস্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো. নুর মিয়া, একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন এর সুপারিশ সহ লিখিত অভিযোগ দায়ের করেছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের রনিফৌদ গ্রামের মৃত হাজি আজিজুর রহমানের ছেলে মো. সামসুল ইসলাম, মো. নুরুল ইসলাম, নিজপাট ইউনিয়নের হেলিরাই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মতিউর রহমান, দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের মৃত হাজী নজরুল ইসলামের ছেলে বদরুল আমিন, গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের ধর্মগ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে মো. সালেহ রাজা, হাজরাই গ্রামের মৃত ওসমান ডাক্তারের ছেলে মো. এখলাছুর রহমান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সুদ ব্যবসায়ী কুতুব আলী নিরীহ লোকজনের নিকট হতে ৩শত টাকার নন জুডিশিয়াল সাদা ষ্টাম্পে স্বাক্ষর রেখে এবং সাদা ব্যাংক চেক স্বাক্ষর রেখে চড়া সুদে টাকা লগ্নি দিয়ে বিভিন্ন ভাবে লোকজনদের হয়রানীর অভিযোগ রয়েছে।
অপরদিকে টাকা পরিশোধ করার পরও তাদের ষ্টাম্প ও চেক ফেরত না দিয়ে নিজের কাছে রেখে দেন দাদন। পরবর্তীতে সময় সুযোগ বুঝে কুতুব আলী এ সকল ব্যাক্তিদের সাদা চেকের উপর নিজের ইচ্ছা মাফিক টাকার অংক বসিয়ে চেক ডিজনার করে আদালতে মামলা দিয়ে তাদেরকে হয়রানী করছে বলে অভিযোগকারীরা তাদের অভিযোগে বলেছেন। এলাকার নিরীহ জনসাধারণসহ আবেদনকারীরা দাদন (সুদ) ব্যবসায়ীর হাত থেকে রেহাই পেতে আইনের সহযোগিতা চান।
এ বিষয়ে জানতে চাইলে ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো. নুর মিয়া, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জানান, তারা ভোক্তভোগিদের আবেদনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট দুদক চোয়রম্যানের নিকট সুপারিশ করেছেন এবং আমরা আশা করছি এর উপযুক্ত বিচার হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি