জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযান, প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযান, প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual4 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।

 

Manual2 Ad Code

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ২৭ বীর ব্যাটালিয়নের দুটি টিম এ অভিযান চালায়। রাত ৮টা ২৫ মিনিটে ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফের নেতৃত্বে লামা ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ভারতীয় পণ্যসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় একটি মিনি ট্রাকও জব্দ করা হয়।

Manual7 Ad Code

 

এর দুই ঘণ্টা পর রাত ১০টা ১০ মিনিটে ক্যাপ্টেন ইফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে লাফনাউট গ্রামে আরেকটি গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে ভারতীয় বিভিন্ন প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।

Manual1 Ad Code

 

আটককৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার লামা ফতেপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. হানিফ আহমদ এবং নারায়ণপুর গ্রামের আহমদ আলীর ছেলে জুমান আহমদ। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে স্ক্রিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, ক্লপ জি ক্রিম, জিলেট ব্লেড ও ভারতীয় লেহেঙ্গা।

 

অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জব্দকৃত পণ্য ও আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ৪৮-বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/জেআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code