সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
শোয়েব উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি :: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
রোববার দিবসের প্রথম প্রহরে (ভোর ৫.৫৭ মিনিটে) স্বাধীনতা দিবসের সকল শহীদের প্রতিশ্রদ্ধা জানিয়ে জৈন্তাপুর বাসষ্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্বে পূষ্পার্ঘ অর্পনের মধ্যে দিয়ে দিবসের সকল কর্মসূচী শুরু হয়।
সকাল ৯টায় উপজেলার জৈন্তাপুর রাজবাড়ী ফুটবল মাঠে বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহনে মধ্যে দিয়ে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অভিভাধন সালাম গ্রহন করেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুহেল মাহমুদ, উত্তর সর্কেল (জৈন্তা-কানাইঘাট) এ এসপি আমিনুর ইসলাম চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আব্দুল¬াহ, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতিরানী, জৈন্তাপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার সিরাজুল হক, ডেপুটি কমান্ডার হাজী আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপির সাবেক চেয়ারম্যান লায়ন এম এ হক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, শিক্ষক বিজন চন্দ্র বিশ্বাস প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্ধ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি