জয়ার সমালোচনা করলেন শাকিব খান !

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৫

জয়ার সমালোচনা করলেন শাকিব খান !

Manual4 Ad Code

joya1

Manual1 Ad Code

 

সুরমা মেইলঃ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জয়া আহসানের একটি দৃশ্য নিয়ে বেশ সমালোচনা হয়। সোমবার এফডিসির ২ নম্বর ফ্লোরে ‘রাজনীতি’ ছবির শুটিংয়ের ফাঁকে এ নিয়ে  কথা বললেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তাঁর মতে, ‘রাজকাহিনী’ ছবিতে জয়া আহসানের এমন দৃশ্যে অভিনয়ের কোনো দরকারই ছিল না। তিনি বলেন, ‘এই দৃশ্যটা জয়ার জন্য কতটা প্রাসঙ্গিক ছিল, তাও আমার কাছে পরিষ্কার না।’

শাকিব খান বলেন, ‘একটা বিষয়ে কারও কোনো সন্দেহ নেই যে, জয়া আহসান বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। সামাজিকভাবেও তিনি সবার কাছে ইতিবাচক একটা ভাবমূর্তি ধরে রাখতে পেরেছেন। কিন্তু ‘রাজকাহিনী’ ছবির এই জয়া আহসান আমার কাছে একেবারেই অপরিচিত। ছবিতে এমন একটি দৃশ্যে অভিনয়ের তাঁর কী এমন দরকার ছিল, তা আমি আসলেই বুঝতে পারিনি।’
শাকিব খান এও বলেন, ‘বিষয়টা এমন নয় যে, ‘রাজকাহিনী’ ছবির প্রধান অভিনেত্রী জয়া। এ ছবির প্রধান অভিনেত্রী কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত। আরও আছেন, ভারতের কলকাতার চলচ্চিত্রের অনেক অভিনয়শিল্পীরা। তাঁদেরই একজন হচ্ছেন আমাদের জয়া।’ তিনি বলেন, ‘যে জয়ার বাংলাদেশে অনেক ইতিবাচক ভাবমূর্তি, তাঁর কিন্তু কোনোভাবেই এই ধরনের একটি ছবিতে এত ছোট চরিত্রে অভিনয় করার কোনো দরকার ছিল না।’

Manual5 Ad Code

শাকিব আরও বলেন, ‘কলকাতা থেকে কোনো প্রস্তাব পেলেই আমাদের এখানকার অনেকের আর কোনো হুঁশ থাকে না। মনে হয়, তাঁরা যেন বিশ্ব জয় করে ফেলেছেন! মনে মনে তাঁরা ভাবতে থাকেন, বাহ্‌ আমি তো কলকাতায় সুযোগ পেয়ে গেলাম। খুব শিগগিরই বলিউডেও জায়গা করে নেব। আসলে কি বিষয়টা এতটাই সহজ! আমার সহকর্মী ভাই-বোনদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের কাছে প্রস্তাব আসবে কিন্তু, সবার আগে নিজের হিসেব বুঝে নিয়ে তারপর কাজ করার সিদ্ধান্ত নিন।’

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code