জয়া সেনকে বিজয়ী করতে যুবলীগকে ঝাপিয়ে পড়ার আহ্বান

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

জয়া সেনকে বিজয়ী করতে যুবলীগকে ঝাপিয়ে পড়ার আহ্বান

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবীর বলেছেন, সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে এশিয়া উপ-মহাদেশের বিশিষ্ঠ পার্লামেন্টারিয়ান প্রয়াত নেতা সুরঞ্জিত সেনের স্ত্রী ড. জয়া সেনগুপ্তকে নৌকা প্রতীকের প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করতে প্রতিটি যুবলীগের নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভূলে গিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে হবে।

Manual7 Ad Code

তিনি আরো বলেন ড. জয়া সেনের বিজয় শেখ হাসিনার বিজয়। এজন্য দিরাই-শাল্লার প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারণায় ঝাপিয়ে পড়ার জন্য আহবান জানান।

Manual1 Ad Code

তিনি বলেন, দলীয় প্রার্থীর বিপক্ষে কেহ অবস্থান নিলে তা সহ্য করা হবে না। যারা দলীয় প্রধান শেখ হাসিনার নিদের্শের বাহিরে কাজ করবেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হতে পারেনা।

Manual6 Ad Code

সোমবার বিকেল ৫টায় জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সুবজ কান্তি দাস ও এডভোকেট রওনক আহমদ বখতের যৌথ সঞ্চালনায় সর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আগামাী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিনী নৌকার প্রার্থী ড. জয়া সেনগুপ্তের পক্ষে প্রচার কাজে অংশ নেয়ার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে শহরের নতুন শিল্পকলা একাডেমির হলরুমে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুল হক আতিক, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আসাদুজ্জামান সেন্টু,যুহ্ম আহবায়ক মঞ্জুর খন্দকার, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সিতেশ তালুকদার মঞ্জু, বিপ্রেশ রায় বাপ্পি, এডভোকেট আজাদুল ইসলাম রতন, জেলা যুবলীগের সদস্য ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  রঞ্জিত চৌধুরী রাজন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বোরহান উদ্দিন দোলন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code