সিলেট ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য হওয়া সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে তার স্ত্রীর ড. জয়া সেনগুপ্তকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে গণতন্ত্রী পার্টি।
গতকাল বুধবার সিলেট জেলা কমিটির এক জরুরী সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে গণতন্ত্রী পার্টির প্রার্থী গুলজার আহমদের নাম প্রত্যাহার করা হয়।
দলের প্রার্থী ও সমর্থকদেরকে ড. জয়া সেন গুপ্তের পক্ষে কাজ করার জন্য পার্টির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। জরুরী সভায় জেলা কমিটির সহ-সভাপতি প্রকৌশলী আয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় নেতা মো. আরিফ মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ সর্দার, সহ সভাপতি সৈয়দ সয়েফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুুনেদুর রহমান চৌধুরী, সমাজসেবা সম্পাদক আজিজুর রহমান খোকন প্রমুখ।
উল্লেখ্য, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলা গণতন্ত্রী পার্টির এক জরুরী সভা গত ২৩ ফেব্রুয়ারী, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদকে সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করে।
গত ২৭ ফেব্রুয়ারী আওয়ামীলীগের সংসদীয় নির্বাচনের মনোনয়ন বোর্ড কর্তৃক প্রয়াত নেতা গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্ত আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নাম ঘোষিত হয়।
প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধার্থে ১৪ দলের শরীক দল হিসেবে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্তে ড. জয়া সেন গুপ্তের প্রতি সমর্থন জ্ঞাপন করে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি