সিলেট ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : গাজীপুরের টঙ্গীতে ৪শ’ ফিট পাইপে পড়ে রোমানুল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক শিশুর অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকাল ১০টা ২০ মিনিটে শুকুন্দিরবাগ বাজার সংলগ্ন আইডিয়াল স্কুলের পাশে এ ঘটনা ঘটে। গভীর নলকূপের জন্য স্থাপিত ৪শ’ ফিট গ পাইপে পড়ে যায় ওই দুই শিশু। পৌনে ১১টার দিকে স্থানীয়রা ওই দুই শিশুকে পাইপ থেকে উদ্ধার করলেও রোমানুল মারা যান। তবে আরেক শিশুর নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদর দফতরে যোগাযোগ করলে জিয়াউর রহমান নামে এক সদস্য জানান, দুই শিশু পাইপে পড়ে যাওয়ার খবরে ঢাকা ও গাজীপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই শিশু দু’টিকে পাইপ থেকে উদ্ধার করেন স্থানীয়রা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি