টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রাজশাহীর এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারের পাশের নদী থেকে লশাটি উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

 

নিহত আব্দুল মাজেদ পিকলু (২৪) রাজশাহী সিটি করপোরেশন মধ্যনওদা পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে এবং মোহনপুর উপজেলার মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।

 

তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Manual5 Ad Code

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে মধ্যনগর উপজেলা থেকে আব্দুল মাজেদ পিকলুসহ ১০ জনের একটি পর্যটকদল মিলে নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসেন। সকাল ১০টার দিকে লামাগাও বাজারের পাশে নৌকাটি থামে। এ সময় নৌকা থেকে লাফ দিয়ে নদীতে ঝাঁপ দেন কয়েকজন। পরে অন্যরা উঠে এলেও পিকলু নিখোঁজ ছিলেন। পরে সঙ্গীরা স্থানীয়দের সহায়তায় কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে বেলা দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

 

মরদেহ থানায় হয়েছে জানিয়ে ওসি ফারুক আহমেদ বলেন, স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

(সুরমামেইল/এসএম)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code