সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৬
স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করা হবে আগামীকাল রোববার। বিসিবি`র নির্বাচক হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দলে খুব একটা পরিবর্তন আসবে না বলেও জানান এই নির্বাচক।
আগামী ৩ ফেব্রুয়ারি আইসিসির কাছে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির চূড়ান্ত দল দেয়ার শেষ সময়। তাই মেগা এই আসরের দলই আগে ঘোষণা করবে বিসিবি। পরে ঘোষণা করা হবে এশিয়া কাপের দল। জানা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দলের বাইরে ৫ জনকে রাখা হবে স্ট্যান্ডবাই তালিকায়।
জিম্বাবুয়ে সিরিজের পরীক্ষা-নিরীক্ষার ফলাফল মন ভরাতে পারেনি কোচ হাথুরুসিংকে। তবে নতুনদের মাঝে নুরুল হাসান সোহান আর আবু হায়দার রনি উত্তীর্ণ হাথুরুর পরীক্ষায়। খুলনায় এখনও পরীক্ষার মঞ্চে মোহাম্মাদ শহীদ, মুক্তার আলী, মোসাদ্দেক সৈকত ও আরিফুল হকরা।
এদিকে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলো হবে ভারতের ধর্মশালায়। যেখানকার উইকেট পেসারদের পক্ষেই কথা বলে। তাই অধিনায়ক মাশরাফি, মুস্তাফিজ, আল আমিন, তাসকিন ও রনি এই পাঁচজন পেসার দলে রাখার পরিকল্পনা নির্বাচকদের।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি