টি-২০ বিশ্বকাপে ফের অঘটন ঘটালো নেদারল্যান্ডস

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

টি-২০ বিশ্বকাপে ফের অঘটন ঘটালো নেদারল্যান্ডস

Manual4 Ad Code

খেলাধুলা ডেস্ক :
বিশ্বকাপে আরেকটি অঘটনের ঘটনা ঘটলো। সাউথ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। আর তাতে জমে উঠেছে পয়েন্টের লড়াই।

Manual4 Ad Code

 

নেদারল্যান্ডসের করা ১৫৮ রানের জবাবে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকা ৮ উইকেটে মাত্র ১৪৫ রান তুলতে পেরেছে। দুর্দান্ত বোলিং করে ১৩ রানে ম্যাচ জিতেছে নেদারল্যান্ড। ইতিহাস গড়ে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে দলটি।

 

ট্স হেরে ব্যাট করতে নামা নেদারল্যান্ডস ছোট ছোট সংগ্রহে ৪ উইকেটে ১৫৮ রান তুলে। কুলিন অ্যাকারমন ব্যাট হাতে দারুণ লড়াই করেন। প্রোটিয়াদের বিপক্ষে ইনিংস সর্বোচ্চ রান সংগ্রহ করেন তিনি। তিন চার ও দুই ছক্কায় ২৬ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন মাইবুর্গ। ৩০ বলের ইনিংসে চারই হাঁকিয়েছেন সাতটি।

Manual6 Ad Code

 

ডাচরা লড়াইয়ের মতো পূঁজি পায় চার ব্যাটারের ছোট ছোট পূঁজিতে। দুই চার ও দুই ছক্কায় টম কুপার ১৯ বলে ৩৫ রান করেন। এক চার ও এক ছক্কায় ৩১ বলে ২৯ রান করেন ম্যাক্সউড। ৭ বলে ১২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

Manual4 Ad Code

 

সাউথ আফ্রিকার হয়ে কেশভ মহারাজা ২টি উইকেট লাভ করেন।

 

Manual8 Ad Code

১৫৯ রানের টার্গেট খেলতে নামা সাউথ আফ্রিকা ডাচ বােলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাঁচা-মরার ম্যাচে ৮ উইকেটে মাত্র ১৪৫ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন রাইলী রুশো। ১৯ বলের ইনিংসে দু’টি চার হাঁকিয়েছেন তিনি। ২১ রান এসেছে হ্যানরিক কালাসনের ব্যাট থেকে।

 

মাঝারি পূঁজির লক্ষ্যে প্রোটিয়া কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। দুই চারে ২০ বলে ২০ রান করেছেন অধিনায়ক টেম্ভা বাভুমা। ১৭ রান করে এসেছে এইডেমন মার্কাম ও ডেভিম মিলারের ব্যাট থেকে। ১৩ রান আসে কুইন্টন ডি ককের ব্যাট থেকে।

 

নেদারল্যান্ডসের হয়ে গ্লেভার ৩টি, বাস ডি লিডি ও ফ্রেড ২টি করে উইকেট লাভ করেন।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code