ট্রাকের ধাক্কায় চার নারী শ্রমিক নিহত

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৬

ট্রাকের ধাক্কায় চার নারী শ্রমিক নিহত

Manual4 Ad Code

download (2)

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : কুষ্টিয়ার বটতৈল এলাকায় ট্রাকের ধাক্কায় নসিমনের চার নারী শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ শ্রমিক আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, বটতৈল আনসার ক্যাম্পের সামনে নারী শ্রমিকবাহী নসিমনকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরো ৩ নারী শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code