সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: নারী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ফাঁস হওয়া ‘নোংরা’ মন্তব্যের আলাপসঙ্গী বিলি বুশকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনবিসি। খবর সিএনএন’র। বিলি ওই চ্যানেলটির জনপ্রিয় সংবাদভিত্তিক অনুষ্ঠান ‘টুডে’র উপস্থাপক।
বরখাস্তের কারণ হিসেবে তার বিরুদ্ধে শৃংখলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ঠিক স্পষ্ট নয়, এরপর আর বিলি আর এই শোতে ফেরত আসতে পারবেন কিনা।
২০০৫ সালে করা ডোনাল্ড ট্রাম্পের ওই মন্তব্যের ভিডিও টেপ গত শুক্রবার ওয়াশিংটন পোস্ট প্রকাশ করে।
এতে টেলিভিশন উপস্থাপক বিলি বুশকে উদ্দেশ্য করে ট্রাম্পকে বলতে শোনা গেছে, “তুমি যখন একজন তারকা তখন মহিলাদের সঙ্গে তুমি যা খুশি তাই করতে পারবে।এমনকি যৌনাঙ্গেও হাত দেয়া যায়।”
বিলি বুশ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের চাচাতো ভাই। এবারের নির্বাচনে রিপাবলিকান থেকে প্রার্থিতা পেতে তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াইও করেন।
ওই আলাপনের বিষয়ে শুক্রবারই সমালোচিত বিলি বুশ দুঃখপ্রকাশ করেছিলেন। কিন্তু তার শেষ রক্ষা হল না। এদিকে ই-মেইল কেলেংকারির ঘটনায় হিলারি রডহ্যাম ক্লিনটনকে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিতর্কে মুখোমুখি হন। এ সময় এ হুমকি দেন ট্রাম্প।
সোমবার বাংলাদেশ সময় ভোরে মিসৌরির সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির এই বিতর্কে মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকার দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি