ট্রাম্পের নিষেধাজ্ঞার পক্ষে বিচার বিভাগ

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৭

ট্রাম্পের নিষেধাজ্ঞার পক্ষে বিচার বিভাগ

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞায় সমর্থন জানিয়েছে দেশটির বিচার বিভাগ। একইসঙ্গে জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রেসিডেন্টের আদেশ পুনর্বহালের আহ্বান জানিয়েছে তারা।

Manual4 Ad Code

সোমবার এ বিষয়ে ১৫ পৃষ্ঠার একটি নথি প্রকাশ করে বিচার বিভাগ। সেখানে ট্রাম্পের নিষেধাজ্ঞাকে প্রেসিডেন্টের প্রশাসনের আইনসম্মত কাজ বলে উল্লেখ করে বলা হয়, এই নিষেধাজ্ঞা মুসলিমদের ওপর নয়।

গত মাসের শেষ দিকে, সাতটি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। ওই আদেশ অনুযায়ী- ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের শরণার্থী ও অভিবাসীদের ৯০ দিনের জন্য এবং সিরীয়দের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়।

শুক্রবার ট্রাম্পের এ নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে সিয়াটলের একটি আদালত। সেসময় আদালতের তরফ থেকে এই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক এবং ক্ষতিকর বলে উল্লেখ করা হয়। আদালতের স্থগিতাদেশের পর ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের বৈধ ভিসাধারী নাগরিকরা পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পায়।

Manual2 Ad Code

এ প্রেক্ষিতে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে একটি আপিল করেন ট্রাম্প। কিন্তু তা-ও খারিজ করে দেয় দেশটির আদালত। এর ধারাবাহিকতায় ট্রাম্প বলেন, সীমান্তকে সুরক্ষিত করার কাজটিকে অনেক বেশি কঠিন করে তুলছে মার্কিন আদালত।

Manual5 Ad Code

টুইটারে তিনি লেখেন, ‘বিশ্বাস করতে পারছি না একজন বিচারক আমাদের দেশকে এভাবে বিপদের দিকে ঠেলে দিতে পারেন। যুক্তরাষ্ট্রের কিছু হলে বিচারকেরা এবং দেশের বিচার ব্যবস্থাই এর জন্য দায়ী থাকবে।’ সূত্র: বিবিসি

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code