ট্রাম্পের প্রতি আস্থা হারাচ্ছে মার্কিন জনগণ : জরিপ

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৭

ট্রাম্পের প্রতি আস্থা হারাচ্ছে মার্কিন জনগণ : জরিপ

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি দেশটির জনগণ আস্থা হারাচ্ছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বজায় রাখার সক্ষমতা তার নেই বলে মনে করছে। নতুন এক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে।

Manual3 Ad Code

নতুন এ জরিপ গত সপ্তাহে পরিচালনা করেছে টাইম-সার্ভেমাংকি এবং আজ(মঙ্গলবার) এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, মাত্র ২৫ শতাংশ মার্কিনি মনে করেন ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি বজায় রেখেছে। অথচ ফেব্রুয়ারি মাসেই চালানো জরিপে ট্রাম্পের প্রতি এ জাতীয় আস্থা পোষণকারীদের সংখ্যা ৩১ শতাংশ ছিল।

Manual8 Ad Code

নির্বাচনী প্রচারের সময়ে হোয়াট হাউজের প্রথম ১০০ দিনে অনেক কাজ করা হবে বলে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এ সব প্রতিশ্রুতি মধ্যে কর সংস্কার, অবকাঠামো খাতে খরচ বাড়ানো, ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপসহ আরো অনেক কাজ রয়েছে।

ট্রাম্পের কিছু কিছু তৎপরতা হয় কংগ্রেস আর না হয় ফেডারেল আদালত আটকে দিয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code