সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬
বিনোদন ডেস্ক : রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেলক্রসিং পার হতে গিয়ে উঠতি মডেল মাইনুল আলম তোহার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রেলক্রসিং পার হতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মাথায় ও কোমরে প্রচণ্ড আঘাত পান তোহা। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে একদিন চিকিৎসার পর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ফিরিয়ে দেন। এরপর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ৩টায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
তোহার ঘনিষ্ঠ বন্ধু ইয়াছের জাগো নিউজকে বলেন, তোহার লাশ এখন ঢাকায় আছে। আগামীকাল তার গ্রামের বাড়ি চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে লাশ দাফন করা হবে।
উল্লেখ্য, মাইনুল আলম তোহা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে রহিমাআফরোজ কোম্পানিতে ইন্টার্নি করছিলেন। পাশাপাশি তিনি বেশ কয়েক বছর যাবত বিভিন্ন ফ্যাশন হাউজের বিলবোর্ডের মডেলিং এবং ইন্দোনেশিয়ান দূতাবাসের বিভিন্ন ফ্যাশন প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি