ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৩

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৬

ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৩

Manual3 Ad Code

57632সুরমা মেইল নিউজ : যশোরে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চালক ও যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে যশোরের মথুরাপুর-মানিকদিহি জামতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার চাঁচড়াইল গ্রামের রেজাউল কবীর রাজু (৩৮), প্রাইভেটকার চালক কেশবপুরের বায়সা এলাকার আব্দুল হাকিম (৩২), সদর উপজেলার তীরেরহাট গ্রামের নিত্যপদ দাসের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র চয়ন (১৩) ও জয়া রাণী (৫০)।

Manual1 Ad Code

এ ঘটনায় আহত হয়েছেন কেশবপুর উপজেলার ফতেখালি এলাকার বাঁধন (২২) ও দীপিকা রাণী (৩৫)। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর রেলওয়ে পুলিশের (জিআরপি) আইসি ইদ্রিস আলী বাংলানিউজকে জানান, সকালে চিত্রা এক্সপ্রেস নামে ট্রেনটি খুলনা থেকে যশোর হয়ে রাজশাহী যাচ্ছিল। পথে সাতমাইল-মথুরাপুর রেলক্রসিং পার হতে গেলে ট্রেনটি প্রাইভেটকাটিকে ধাক্কা দেয়। এসময় চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপিকা রাণী নামে আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলে কোনো রেল গেট ও গেট ম্যান নেই।

Manual6 Ad Code

যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মানিক জানান, মথুরাপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের নিহত তিন যাত্রীর মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাইভেটকার আরোহীরা শহর থেকে সদরের তিরের হাট গ্রামে যাচ্ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code