ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে জয়ী

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬

ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে জয়ী

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ১৮৫টি ভোটকেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা শেষে তাঁকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

 

Manual1 Ad Code

ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ফলে ফয়সল আমীন ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির হলরুমে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

 

নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৮৮ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে ৪৪৯ ভোট পেয়েছেন।

 

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১২৩টি। এর মধ্যে ৫ হাজার ৩০৮টি ভোট বাতিল হয়েছে। ভোট প্রদানের হার ছিল ৬৪ দশমিক ৭৭ শতাংশ।

 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে কেন্দ্রগুলো থেকে পাওয়া ফলাফল একত্র করে রাতে বেসরকারি ফল ঘোষণা করা হয়।

Manual6 Ad Code

 

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাকুর রহমান, এসআরবি-১৩-এর সিপিসি-১ দিনাজপুরের কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উপনির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ থেকে ফল ঘোষণা পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।

Manual6 Ad Code

 

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

 

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনের ফলাফল বেসরকারি। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের পর ফলাফল চূড়ান্ত হবে।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code