ডায়াবেটিস রোগীদের জন্য চালু হচ্ছে হেলথ লাইন কল সেন্টার

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬

ডায়াবেটিস রোগীদের জন্য চালু হচ্ছে হেলথ লাইন কল সেন্টার

Manual4 Ad Code
DIABETES-FOOD20150530154300

 বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) উদ্যোগে ডায়াবেটিস রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে চালু হচ্ছে ইব্রাহিম হেলথ লাইন কল সেন্টার। রবিবার এ কল সেন্টার চালু হওয়ার কথা।

এ হেলথ লাইনে নিবন্ধিত ডায়াবেটিস রোগীদের জরুরি চিকিৎসা পরামর্শের জন্য যখন-তখন চিকিৎসকের কাছে দৌড়ঝাঁপ করার ঝামেলা পোহাতে হবে না। কল সেন্টারের নির্ধারিত নম্বরে সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময় ফোন করে চিকিৎসকের পরামর্শ নেয়া যাবে।
বাডাস সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান এ খবরের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন- দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছে। রাজধানীর বারডেম ও বাডাসের অধিভুক্ত বিভিন্ন হেলথ কেয়ার নেটওয়ার্ক প্রতিষ্ঠানগুলো ছাড়াও সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন হাজারো রোগী ভিড় করছেন। ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে রাখতে অন্যান্য ব্যবস্থা নেয়ার পাশাপাশি ডায়াবেটিস রোগীদের নিয়মিত ফলো-আপে থাকতে হয়। ইনসুলিন দেয়া, ওষুধ সেবন ও স্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যায় তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শেরও প্রয়োজন হয়। হাসপাতালে আসা-যাওয়ার ঝামেলা এড়িয়ে বাসা থেকেই চিকিৎসকের পরামর্শ দেয়ার জন্য এ কল সেন্টারটি চালু হচ্ছে। অদূর ভবিষ্যতে ডায়াবেটিস রোগী ছাড়াও অন্যান্য রোগীদেরও এ কল সেন্টার থেকে চিকিৎসা পরামর্শ দেয়া হবে।
বাডাস সভাপতি জানান, কল সেন্টারে দিনরাত ২৪ ঘণ্টাই চিকিৎসক থাকবেন। ইব্রাহিম হেলথ লাইন কল সেন্টারটি রবিবার উদ্বোধন হচ্ছে।
ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের (আইডিএফ) পরিসংখ্যান অনুসারে সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ৪১ কোটি ৫০ লাখ। তার মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৮০ লাখ। ২০৪০ সালে এ সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪ কোটিতে দাঁড়াবে বলে আশঙ্কা করা হয়।
আর বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা ৭১ লাখ। এ রোগের পিছনে রোগী প্রতি ৫১ ডলার খরচ হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code