ডিবির অভিযানে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

ডিবির অভিযানে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬০ মার্কিন ডলার, একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

রোববার (৩০ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নম্বর গড়েয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিলনপুর হাটপুর বাজার এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

Manual5 Ad Code

 

পুলিশ জানায়, মিলনপুর হাটপুর বাজারে একটি পরিত্যক্ত কোচিং সেন্টারের পূর্ব দুয়ারী টিনশেড ঘরের ভেতর এক ব্যক্তিকে আমেরিকান ডলার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ডলার না দিয়ে পুলিশ পরিচয়ে আটক করে নির্যাতন করা হচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে আহত অবস্থায় উদ্ধার এবং চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী মিলনপুর গ্রামের মৃত নছিন আলীর ছেলে মো. জালাল উদ্দীন (৪৫) এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. ফরিদুজ্জামান (১৯)।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

পরে সাক্ষীদের উপস্থিতিতে গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে একটি পুরাতন কালো প্লাস্টিকের ব্যাগের ভেতর ১ ডলার মূল্যমানের ৫০টি এবং ৫ ডলার মূল্যমানের দুটি নোটসহ মোট ৬০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। এছাড়া একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

Manual8 Ad Code

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে কৌশলে ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসার কথা স্বীকার করেছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code