ড্যাব নেতাদের ইফতার মাহফিলে আজ প্রধান অতিথি খালেদা

প্রকাশিত: ৫:১৭ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৬

ড্যাব নেতাদের ইফতার মাহফিলে আজ প্রধান অতিথি খালেদা

Manual2 Ad Code

download (1)

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পবিত্র মাহে রমজানের ১৬তম দিন আজ (বুধবার) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত সোমবার (২০ জুন) ইস্কাটনের লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খালেদা জিয়া।

Manual5 Ad Code

তবে, আদালতের নিষেধাজ্ঞা থাকায় গত ১৯ জুন রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইফতার মাহফিল বাতিল হয়ে যায়। জোটনেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

এদিকে, আগামী বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানীর গুলশানের ইমান্যুয়েলস কনভেনশন হলে ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টির ইফতার মাহফিলে জোটনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code