সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: ঢাকাদক্ষিণ-মোগলাবাজার সড়ক (ডি.এম রোড) জরুরী ভিত্তিতে সংস্কার ও মেরামত করার দাবীতে ডি.এম রোড পরিবহন শ্রমিক ও যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে বুধবার সকালে সড়কের লক্ষণাবন্দ হাফিজিয়া ফুরকানিয়া মাদরাসার সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
ডি.এম রোড পরিবহন শ্রমিক ও যাত্রী কল্যাণ পরিষদের আহবায়ক ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক হাজী খালেদুর রহমান ও যুগ্ম সদস্য সচিব মাসুক আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ সরকারি বিশ^বিদ্যালয় কলেজের প্রভাষক ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, লক্ষণাবন্দ হাফিজিয়া ফুরকানিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল আজিজ, পরিবেশ মানবাধিকার উন্নয়ন সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি মোঃ জিল্লুর রহমান জিলু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ইমরান, দপ্তর ও পাঠাগার সম্পাদক এম.এ খালিক, নিসচা গোলাপগঞ্জ শাখার সাধারণ সম্পাদক লায়েক আহমদ, হাফিজ ফারুক আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সাদিকুল আলম, বশির উদ্দিন মেম্বার, আফতাব উদ্দিন মেম্বার, সাবেক মেম্বার মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম ইছন, জাতীয় পার্টির নেতা মো. খলকু রহমান, ইমা-লেঙ্গুনা মোগলাবাজার শাখার সভাপতি আনোয়ার হোসেন বিকুল, নুরুল ইসলাম সোনাহর, লক্ষীপাশা কৃষক উন্নয়ন সমিতির সভাপতি আব্দুর রব, শ্রমিকনেতা কয়েছ আহমদ, আমির উদ্দিন, শেখ শামীম আহমদ, এম. রাজু চৌধুরী, মাওলানা আব্দুস শহীদ, লক্ষনাবন্দ প্রগতি যুব সংঘের সাধারণ সম্পাদক হাফিজ বুরহান উদ্দিন রব্বানী, মাষ্টার আখতার হোসেন, চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মালিক, ইফতেখার আহমদ ইফতি, যুব সংগঠক শাহীন আহমদ, গণদাবী নেতা আব্দুর রহিম নান্টু, আজির উদ্দিন, আব্দুর রহিম চৌধুরী রিপন, ডাঃ জয়নুল ইসলাম খান, আব্দুল মুমিন খান সাবুল, শ্রমিকনেতা কামাল আহমদ কালা, আব্দুল মালিক, জুবের আহমদ রাসেল, সমাজসেবী মজির উদ্দিন, আব্দুর রহমান, শ্রমিকনেতা জয়নাল আহমদ, শিহাব উদ্দিন, ফয়সল আহমদ, ব্যবসায়ী আনা মিয়া, মজির উদ্দিন, রায়হান আহমদ, মিলাদ আহমদ, মজনু মিয়া, মকুল মিয়া, যুব নেতা মাছুম আহমদ, শফি আহমদ, ফয়েজ আহমদ, সুফিয়ান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, দক্ষিণ সুরমা-গোলাপগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কার না করায় বর্তমানে সড়কটিতে বড় বড় গর্ত ও স্থানে স্থানে বিশাল ভাঙ্গনের কারণে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কটি প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আসন্ন বর্ষার পূর্বে জনদুর্ভোগ থেকে মুক্তির জন্য সড়কটিকে জরুরী ভিত্তিতে সংস্কার করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী সহ স্থানীয় সংসদ সদস্য ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট জোর দাবী জানানো হয়।
মানববন্ধন থেকে সড়কটি সংস্কার ও মেরামত করার জন্য ডি.এম রোড পরিবহন শ্রমিক ও যাত্রী কল্যাণ পরিষদের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচী নেয়া হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ২৩ মার্চ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান, ৯ এপ্রিল থেকে গণসংযোগ ও ব্যাপক গণস্বাক্ষরতা অভিযান শুরু হবে এবং পরবর্তীতে সংগঠনের কার্যকরী কমিটির সভার মাধ্যমে অন্যান্য কর্মসূচী নেয়ার ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য, মানববন্ধন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল-মারাসার ছাত্র-ছাত্রীবৃন্দ ব্যানার সহকারে মানববন্ধনে অংশ গ্রহণ করে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি