সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৫
সুরমা মেইলঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশনের কাছে পণ্যবাহী কন্টেইনার ট্রেনের (৮০৬ ডাউন) ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মাইনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে আটকা পড়েছে।
তিনি আরো জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। শিগগিরই আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিনটি উদ্ধার করবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি