ঢাকায় কলকাতার নায়িকাদের লড়াই

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

ঢাকায় কলকাতার নায়িকাদের লড়াই

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: কলকাতার জনপ্রিয় দুই অভিনেত্রী নুসরাত জাহান ও পাওলি দাম। এবার ঢাকায় শুরু হচ্ছে তাদের লড়াই। আগামী সপ্তাহে ঢাকায় মুক্তি পাচ্ছে তাদের অভিনীত দুটি ছবি।

Manual3 Ad Code

বাংলাদেশের হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিতে অভিনয় করেছেন পাওলি।

Manual7 Ad Code

ছবিটি মুক্তি পাবে আগামী শুক্রবার (৭ এপ্রিল)। একই দিনে সাফটা চুক্তির অনুসারে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কলকাতার ছবি ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। ফলে ৭ এপ্রিল এদেশের প্রেক্ষাগৃহে থাকবে কলকাতার দুই নায়িকার ছবি।

‘সত্তা’ ছবিতে পাওলির সঙ্গে জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার কিং শাকিব খান। অন্যদিকে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ছবিতে জুটি বেঁধেছেন নুসরাত ও অঙ্কুশ। এবার দেখার অপেক্ষা আগামী সপ্তাহে প্রেক্ষাগৃহে সফল হন কোন জুটি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code