তথ্য ফাঁস: আল জাজিরার ২ সাংবাদিকের মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত: ৬:৫০ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৬

তথ্য ফাঁস: আল জাজিরার ২ সাংবাদিকের মৃত্যুদণ্ড বহাল

Manual1 Ad Code

download (2)

আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য কাতারের কাছে ফাঁস করে দেয়ার অভিযোগে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও আল জাজিরার দুই সাংবাদিকসহ মোট ১১ জনের সাজা বহাল রেখেছে দেশটির আদালত। এর মধ্যে ছয়জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

Manual3 Ad Code

৭ মে সাজা বহালের রায় দেয় মিশরের আদালত। আদালতের প্রাথমিক রায়ের পর তা স্বাক্ষরের জন্য মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্রান্ড মুফতি শাওকি আল্লামের কাছে পাঠানো হয়েছিল। রীতি অনুসারে, তিনিই রায় চূড়ান্ত করেন। তবে আদালত তার মতামত মানতে বাধ্য না হলেও সাধারণত মুফতিকে সম্মান দেখানো হয়।

Manual2 Ad Code

এই রায়ে মুরসিকে ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আল জাজিরার আরব চ্যানেলের সাবেক পরিচালক ইব্রাহিম হেলাল রয়েছেন। তিনি বর্তমানে মিশরে নেই। তার অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চলে।

Manual5 Ad Code

হেলালের বিরুদ্ধেও মিশরের তথ্য কাতারের কাছে পাচার করে দেয়ার অভিযোগ আনা হয়েছে। যদিও মানবাধিকার সংগঠনগুলো একে একটি রাজনৈতিক মামলা হিসেবে এর নিন্দা করেছে। এদিকে এই রায়কে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন হেলাল।

এছাড়া আল জাজিরার আরেক সাংবাদিক আলা সাবলান এবং মুসলিম ব্রাদারহুড সমর্থক গণমাধ্যম রাসড নিউজ নেটওয়ার্কের সাংবাদিক আসমা আল খতিবকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code