সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী ও থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন এবং প্রতিবাদ মিছিলের অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সিওমেকের সর্বস্তরের ছাত্র ছাত্রী।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর বারোটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একে একে জড়ো হতে থাকেন তারা। এসময় তাদের হাতে ছিলো ধর্ষণকারীদের দ্রুত বিচারের দাবি নিয়ে লিখিত বিভিন্ন ব্যানার আর প্ল্যাকার্ড। পরে তারা সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধন করেন। দেড়ঘন্টা ব্যাপী এই মানববন্ধন থেকে ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার সহ দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।
উল্লেখ্য, উল্লেখ্য, গত রবিবার (২০ মার্চ) সন্ধ্যায় কুমিল্লায় ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় তনুকে। পরে রাত ১০টায় কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ তনুর মৃতদেহ উদ্ধার করে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি