তনু হত্যা: বিচারের দাবিতে সিলেট শাবিতে ধর্মঘট

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৬

তনু হত্যা: বিচারের দাবিতে সিলেট শাবিতে ধর্মঘট

Manual4 Ad Code

19527
সুরমা মেইল নিউজ : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। রোববার (০৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে থেকে এ দাবি জানায় তারা। বিশ^বিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্যাম্পাস সূত্র জানায়, মিছিলটি ক্যাম্পাসের অর্জুনতলা থেকে শুরু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়। ছাত্র ইউনিয়ন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখার সভাপতি স্বপন দেবনাথের সঞ্চালনায় ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়েৎ আহম্মেদ,শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক মাহীদুল ইসলাম রাতুল, দিক থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান নয়ন, ছাত্র ইউনিয়েনের শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রণয় সরকার ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সূচনা সৃষ্টি প্রমূখ। এদিকে ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস বন্ধ ছিল তবে শিক্ষকদের বাস চালু ছিল। বিভিন্ন বিভাগ ঘুরে দেখা গেছে অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল তবে পূর্ব নির্ধারিত পরীক্ষা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code