তরুণকে গলাকেটে হত্যার চেষ্টা

প্রকাশিত: ৬:০৯ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৬

তরুণকে গলাকেটে হত্যার চেষ্টা

Manual3 Ad Code
download (1)সুরমা মেইল নিউজ : বরিশাল নগরীতে মতিউর রহমান তোহা সিকদার নামে ২৪ বছরের এক তরুণকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে নগরীর সদর রোডস্থ হিরণ স্কয়ারে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তোহা সিকদার বরিশাল সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ হোসেন সিকদারের ভাই ও মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরডিগ্রি এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাক সিকদারের ছেলে। আলতাফ হোসেন সিকদার জানান, তোহা বরিশালের সিঅ্যান্ডবি রোডের একটি কলেজে পড়তেন। তবে এখন গ্রামের বাড়িতেই থাকেন। মাকে ডাক্তার দেখানোর জন্য বরিশালে এলে রাত সাড়ে ৮ টার দিকে তার ওপর কে বা কারা হামলা চালায়। গলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয়েছে সে।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মো. খালিদ জানান, রাত ১১ টার দিকে জানান তোহার অস্ত্রপচার হয়েছে। কিছুটা আশঙ্কামুক্ত।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code