তাঁতিপাড়ার ঝুঁকিপূর্ণ ভবনটি ভাঙ্গার কাজ শুরু করেছে সিসিক

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৬

তাঁতিপাড়ার ঝুঁকিপূর্ণ ভবনটি ভাঙ্গার কাজ শুরু করেছে সিসিক

Manual4 Ad Code

Tati para Buildingসুরমা মেইল নিউজ : সিলেট নগরীর তাঁতিপাড়ায়  ঝুঁকিপূর্ণ তিন তলা একটি ভবন ভাঙ্গার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন (সিসিক)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ভবন ভাঙ্গার কাজ শুরু হয়। তিন তলা ওই ভবনটির মালিক নগরীর দ্য এইডেড হাইস্কুলের প্রাক্তন শিক্ষক ফজলুল হক। ভবনটি বুধবারের মধ্যে স্বেচ্ছায় ভেঙ্গে ফেলতে মালিককে গত রোববার নোটিশ দিয়েছিল সিসিক। তবে ভবন মালিক স্বেচ্ছায় ঝুঁকিপূর্ণ ভবনটি না ভাঙ্গায় আজ সিসিক নিজ উদ্যোগেই সেটি ভাঙ্গার কাজ শুরু করেছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান- সিসিকের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙ্গে ফেলতে নোটিশ দেয়া হয়েছিল। তবে ভবন মালিক সেটা না করায় আজ নিজ উদ্যোগেই সিসিক ভবনটি ভাঙ্গতে শুরু করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ টিম নগরীর ৩২টি চরম ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে। সেই ভবন মালিকদের নোটিশ প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code