সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৫
সুরমা মেইল. আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে একটি শক্তিশালী অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.২ (সাত দশমিক দুই)। ভূমিকম্পে কেঁপেছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের কিছু এলাকাও।
সোমবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ১টা ৫০ মিনিট) দেশটির মারঘব শহরের ১০৯ পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের ফলে ভারতের রাজধানী নয়াদিল্লি, জম্মু-কাশ্মীর, উত্তর প্রদেশ, পাঞ্জাব, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল ও আফগানিস্তানের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা কেঁপে উঠেছে।
ভারতীয় ও পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, কম্পন অনুভূত হলে আতঙ্কে কর্মস্থল ও ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে লোকজন। তবে, ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত অক্টোবরেই আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে অন্তত ২৮০ জন নিহত হয়। আহত হয় সহস্রাধিক মানুষ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি