তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২৬

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

Manual4 Ad Code

জাকির হোসেন নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। ছবি: সংগৃহীত


মেইল ডেস্ক:
রাজধানী পুরান ঢাকার সূত্রাপুরে জাকির হোসেন (৩২) এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার শিকারের আগে সেই যুবক তাজিয়া মিছিলে অংশ নিয়েছিল। মিছিল থেকে ধাওয়া দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

Manual4 Ad Code

 

তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্ন কর্মী ছিলেন।

 

শুক্রবার (২৬ জুন) বিকেলে সূত্রাপুরের বিকে দাস লেনের একটি নির্মাণাধীন ভবনের নিচে এমন মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

 

Manual4 Ad Code

এ ঘটনায় পুলিশ বলছে, তাজিয়া মিছিলের সাথে এ হত্যাকাণ্ডের কোন সম্পৃক্ততা নেই। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বেড়ে ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

 

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ বিভাগের ডিসি তালেবুর রহমান। তিনি জানান, সেই যুবক দুপুরে তাজিয়া মিছিলে অংশ নিয়েছিল। বিকেলে মিছিলটি ফেরার সময় একদল দুর্বৃত্ত তাকে ধাওয়া দেয়। ধাওয়া দিয়ে একটি নির্মাণাধীন ভবনের দিকে তাকে নিয়ে যায়। প্রাণ বাঁচাতে জাকির নির্মাণাধীন ভবনের নিচে আশ্রয় নিলে সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা। পরে তারা চলে যায়। তবে হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

 

এ ঘটনার পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে জাকিরের মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহটি মিটফোর্ড হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

 

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code