তামাবিল সড়ক চারলেন হবে, যোগাযোগ মন্ত্রী

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৫

তামাবিল সড়ক চারলেন হবে, যোগাযোগ মন্ত্রী

Manual5 Ad Code

sur

 

Manual2 Ad Code

সুরমা মেইলঃ শনিবার সকাল ১১টায় সিলেট সার্কিট হাউসে সিলেটের সড়ক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সিলেট-তামাবিল-ঢাকা মহাসড়ক চারলেনে উন্নিত করা হবে। এটা প্রক্রিয়াধীন রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহাসড়ক চারলেনে উন্নিত করার ব্যাপারে আন্তরিক।

এছাড়া সিলেট-ভোলাগঞ্জ ৩৩ কিলোমিটার সড়ক উন্নয়নে সাড়ে চারশত কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ওই সড়কের কাজ শুরু হবে।

Manual1 Ad Code

ওবায়দুল কাদের বলেন- সিলেট নগরীকে যানজটমুক্ত করতে ফ্লাইওভার নয়, টার্নিংয়ের ব্যবস্থা করতে হবে। ফ্লাইওভার করলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ক্ষতিগ্রস্থ হবে। আমরা চাই না কাউকে ক্ষতিগ্রস্থ করতে। প্রয়োজনে আন্ডারপাস করা হবে।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, সিলেট ও হবিগঞ্জ এলাকার ঝুঁকিপূর্ন সড়ক সংস্কারে আগামী ১০দিনের মধ্যে দরপত্র আহ্বানের নির্দেশ দেয়া হয়েছে।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code