তারা প্রকৃত মুসলমান নয় : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৫

তারা প্রকৃত মুসলমান নয় : প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

a-sheikh-hasina-story_650_011214033817_011314023447

Manual3 Ad Code

সুরমা মেইল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নামাজ চলাকালে যারা মসজিদে হামলা চালিয়েছে তারা উন্মাদ। তারা প্রকৃত মুসলমান নয়। বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের বৈঠকে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের আগ মুহূর্তে বগুড়ার শিবগঞ্জে একটি শিয়া সম্প্রদায়ের মসজিদে দুর্বৃত্তরা হামলা চালায়। সেখানে গুলি করে এক মুয়াজ্জিনকে হত্যা করা হয়। এই ঘটনায় আহত হন ইমামসহ তিনজন।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীর পথে হামলা কোনো সত্যিকার মুসলমানের কাজ না। মসজিদে নামাজের সময় মানুষ খুন করা কোনো সাচ্চা মুসলমানের কাজ না। সুইসাইড করা কোনো সাচ্চা মুসলমানের কাজ না।

Manual8 Ad Code

ধর্মের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তারা বিকৃত মানসিকতার, যোগ করেন প্রধানমন্ত্রী। ইসলাম ও ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো উন্মাদ আচরণ বলে মনে করেন তিনি।

এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বে মুসলমানদের জীবন দুর্বিষহ করে তুলবে বলেও প্রধানমন্ত্রী মনে করেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code