তারেকের সঙ্গে সাক্ষাতে যাবার পথে বাবার মৃত্যু, ছেলে নিহত জুলাই আন্দোলনে

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

তারেকের সঙ্গে সাক্ষাতে যাবার পথে বাবার মৃত্যু, ছেলে নিহত জুলাই আন্দোলনে

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জুলাইয়ে বৈষমবিরোধী আন্দোলনের সময় শহীদ এক ব্যক্তির বাবা নিহত হয়েছেন।

Manual5 Ad Code

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের ধরন্তী এলাকায় পিক-আপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম।

Manual6 Ad Code

 

ছোঁয়াব মিয়া (৫৫) নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুরের বাসিন্দা। তিনি জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে নিহত হওয়া ইমরানের বাবা।

 

স্থানীয়দের বরাতে ওসি শাহীনুল ইসলাম জানায়, সরাইলের কুট্টাপাড়া মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে নাসিরনগর থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন ছোঁয়াব মিয়া।

 

ধরন্তী যাওয়ার পর মোটরসাইকেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পিকাপের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

 

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম এ হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেছিলেন জুলাই-অগাস্টে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে আজ (বৃহস্পতিবার) সরাইল কুট্টাপাড়ায় পরিচিত হবেন দলের চেয়ারম্যান।

 

“তাই আমি ছোঁয়াব মিয়াকে খবর দিয়েছিলাম। কিন্তু আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।”

 

তিনি নিহতের পরিবারের প্রতি বিএনপির পরিবারের পক্ষ থেকে সমবেদনা জানান।

 

এদিকে ছাত্র-জনতার আন্দোলনে সন্তান হারানো পিতার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code