সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২২ জানুয়ারি সিলেটের হযরত শাহজালাল (রহ) মাজার জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একইদিন সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। তাঁর আগমন ও নির্ধারিত জনসভাকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে সমন্বয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সার্বিক নিরাপত্তা জোরদারে রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
পুলিশ সূত্রে জানা যায়, কর্মসূচিকে কেন্দ্র করে সভাস্থল ও আশপাশের এলাকায় বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রবেশপথে চেকপোস্ট স্থাপন, মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি নজরদারি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের উপস্থিতি এবং দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন থাকবে। পাশাপাশি মহানগরীতে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভায় পুলিশ ছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি), কাস্টমস ইন্টেলিজেন্স ও এনফোর্সমেন্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও সিকিউরিটি সার্ভিসেস ডিভিশনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া রাজনৈতিক নেতারা শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা নিশ্চিত করার কথা জানান। একই সঙ্গে এসএমপি কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানায়।
এব্যাপারে সিলেট মেট্রোপলিট্রন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, নিরাপত্তা নিশ্চিতের জন্য যতটুকু জোরদার করা দরকার ততটুকুই আমরা করবো। আমাদের সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি