সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মে ২১, ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে বালু বোঝাইকৃত ট্রলির নিচে পরে মো. ফজর আলী (১২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ট্রলির ড্রাইভার মো. মাইনুদ্দিনসহ ট্রলিটি আটক করেছে পুলিশ।
রোববার (২১ মে) উপজেলার শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। সে জঙ্গলবাড়ি গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টায় উপজেলার গলাগাঁও নদী থেকে বালু বোঝাই করে ট্রলিটি জঙ্গলবাড়ি এলাকায় যাওয়ার পথে জঙ্গলবাড়ির শেষ সীমানায় যাওয়ার পথে একটি গাছের সাথে ধাক্কা লেগে ট্রলিটি উল্টে গেলে ওই শিশুটিকে চাঁপা দিলে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলি ও ড্রাইভারকে আটক করে এবং শিশুর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি