সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের যাদুকাটা নদীতে পাথর কোয়ারি দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় খাজা মইনুদ্দিনকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় পাথর নিক্ষেপের অন্য ৪ জন আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তের পাথর কোয়ারি দখল নিয়ে বৃহস্পতিবার বিকালে লাউড়গড় গ্রামের খাজা মইনুদ্দিন ও মানিগাঁও গ্রামের সুহেল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে খাজা মইনুদ্দিনকে ছুরিকাঘাত করা হয়।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি