তাহিরপুরে ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

তাহিরপুরে ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে তাহিরপুরে বিজিবির অভিযানে ১৮০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

বুধবার বিকেল পৌনে ৫টায়  ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ, উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় বিওপি’র নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে দশঘর নামক স্থানে  অভিযান চালিয়ে ঐ সমস্ত ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করে। এ সময় বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় মাদকগুলো উদ্ধারে করে বিজিবির সদস্যরা।  এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

Manual2 Ad Code

এ ব্যাপারে ২৮ ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মো. নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code